- খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
- আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
- খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- এর আগে গতকাল রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে।
- তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি না হলেও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন।







