টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব ও হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

Post Image
  • গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি উচ্চবিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

  • প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে চলে যান।

  • বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ছুটিতে থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। দুপুরে জানতে পারেন, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

  • উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, এ বিষয়ে বিদ্যালয় থেকে তাকে কেউ কিছু জানাননি। তাই বিস্তারিত না জেনে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

  • টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজখবর নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দোকানের ভাগ নিয়ে বিরোধ: জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব ও হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

সর্বাধিক পঠিত

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ

ভোটাধিকার প্রয়োগের পর ভোটারদের যে আহ্বান জানালেন আজহারী

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে