ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

Post Image
  • মাদকের নেশা থেকে ফেরাতে পারেননি দুই ছেলেকে। উল্টো নেশার টাকা না পেলে মায়ের ওপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন এমন অত্যাচার সহ্য করার পর শেষ পর্যন্ত নিজ সন্তানদের বিরুদ্ধেই থানায় অভিযোগ করেন অসহায় মা। তার অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দিয়েছেন।

  • আজ সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

  • দণ্ডপ্রাপ্তদের মধ্যে বড় ছেলে সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং ছোট ছেলে মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই ভাই উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

  • পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতেন। ছেলেদের এই পথ থেকে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন নানা চেষ্টা করেন। কিন্তু কোনো চেষ্টাতেই তাঁদের পরিবর্তন করা সম্ভব হয়নি।

  • সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন। টাকা না পেলেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তারা। একপর্যায়ে সন্তানদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন মা। পরে দুই ছেলের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন তিনি।

  • দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

  • উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। পরে তাদের একজনকে এক বছর ও অন্যজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি: মির্জা ফখরুল