চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

Post Image

মঙ্গলবার সকাল দশটা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেছে। এতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন।

জানা যায়, বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন বকেয়া পরিশোধের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধ করছে না সাইফ পাওয়ারটেক। সেই বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দিলেও পাওনা পরিশোধে তারা কোন ধরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।

সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

সর্বাধিক পঠিত

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি: মির্জা ফখরুল

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ভোটাধিকার প্রয়োগের পর ভোটারদের যে আহ্বান জানালেন আজহারী

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা