ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর আ.লীগের হামলা

Post Image


সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও একটি নিষিদ্ধ ছাত্রলীগ পরিচালিত ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়েছে।

তাতে দেখা যায়, হাসিব অটোরিকশায় করে যাচ্ছিলেন। তার সঙ্গে একজন নারী ছিলেন। পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চেষ্টা করেন। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে গিয়ে হাসিব রক্ষা পান। তবে হামলা চেষ্টার সময় তার হাতে কেটে গেছে। ‎ ‎এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, মৌলভীবাজারে হাসিব একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অটো থামিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের হাতে চাপাতি ছিল। চাপাতির কোপে হাসিবের হাতে আঘাত লেগেছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং সেখানকার একটি স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানো সেই বিএনপি নেতাকে শোকজ

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে

ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর আ.লীগের হামলা

রামেক পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই সাবেক নেতা, হাসপাতালে উত্তেজনা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম

আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

সর্বাধিক পঠিত

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

লালমনিরহাটে ট্রাকচাপায় স্ত্রী সন্তানসহ নিহত ৩

পুলিশ সুপার জাহিদুলকে বরখাস্তের দাবি জামায়াতের

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে