জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদ, ভিসিকে অবরুদ্ধ করে ভবনে তালা

Post Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসব ঘটনা ঘটে।

সোমবার (২ নভেম্বর) এক অফিস আদেশে ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে মনোনীত হওয়ায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে এ নিয়োগের পর থেকেই ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও মতবিরোধ দেখা দেয়। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. হামীম কামরুল হক এ নিয়োগকে বিধিমালার পরিপন্থী বলে আপত্তি জানান।

উদ্ভূত পরিস্থিতিতে ইনস্টিটিউটে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে মঙ্গলবার বিকেলে সিএলসির ২০-২৫ জন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।

সভা শেষে ঢাকায় একটি কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম প্রশাসনিক ভবনের ফটকে তালা দেখতে পান। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি তাকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার দায়িত্ব দিয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে তারা তার সঙ্গে দেখা করে কথা বলতে পারে। তবে প্রশাসনিক ভবনে তালা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্তব্ধ করার এখতিয়ার কারও নেই।

উপাচার্য ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, সিএলসির গুটিকয়েক শিক্ষার্থীকে কিছু শিক্ষক প্ররোচিত করেছেন। তালা দেওয়ার পেছনে যেসব শিক্ষকের ইন্ধন রয়েছে, তাদের খুঁজে বের করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী কঠোর শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপাচার্য অবরুদ্ধ থাকার খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা শিক্ষক হামীম কামরুল ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ফটকের তালা ভেঙে উপাচার্য, উপ-উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তাদের বের করে আনেন। পরে উপাচার্যকে ঢাকার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য গাড়িতে তুলে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইনস্টিটিউটের যৌক্তিক দাবি না শুনে উপাচার্য বাইরের রাজনৈতিক সংগঠন ছাত্রদলকে ডেকে এনে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন।

তবে তালা ভাঙার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি জানান, একটি মহলের প্ররোচনায় শিক্ষার্থীরা তালা দিয়েছিলেন। ছাত্রদল সরাসরি তালা ভাঙেনি; তারা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ শিক্ষার্থীরাই তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিএলসি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. হামীম কামরুল হক। তিনি জানান, ঘটনার সময় মডারেশনের কাজ শেষ করে বই কেনার জন্য ঢাকায় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মেনে এবং বিভাগীয় শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই প্রশাসন একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এখন নিজেদের অনিয়ম আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে তার ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর

জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদ, ভিসিকে অবরুদ্ধ করে ভবনে তালা

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে ‘ডাকসু ইয়ুথ লিডারশিপ সামিট ২০২৬’

ফেসবুক ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কতা, না মানলে শাস্তি

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া সাতজনই ছাত্রী, ছয়জন মাদ্রাসার

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার রুটিন দুয়েক দিনের মধ্যে

সর্বাধিক পঠিত

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি