ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘DUCSU Youth Leadership Summit 2026’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর ২:০০ টায় এই সামিট শুরু হবে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন রাখা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সামিটের কার্যক্রম পরিচালিত হবে:
• ২:১৫–২:৪৫ PM: সংসদীয় বিতর্ক (Parliamentary Debate)
• ২:৪৫–৩:৩০ PM: ইয়ুথ শ্যাডো কেবিনেট: পলিসি প্রেজেন্টেশন (Youth Shadow Cabinet: Policy Presentation)
• ৩:৪৫–৪:৩০ PM: কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের বক্তব্য (Diplomatic Representatives’ & Guests’ Addresses)
• ৪:৫০–৫:৩০ PM: প্যানেল আলোচনা: ‘নৈতিক নেতৃত্বের ইনকিউবেটর হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ (Panel Discussion: The University Campus as an Incubator of Ethical Leadership)
অনুষ্ঠানের শুরু থেকেই সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ডাকসু নির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। গণতন্ত্র, সুশাসন এবং নৈতিক নেতৃত্ব বিকাশের এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।







