সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

Post Image

পবিত্র ওমরাহ পালন শেষে পাবনার ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রীর মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তাঁরা আটকা পড়েছেন।

মক্কার হোটেলে থাকার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় দেখা দিয়েছে আবাসনসংকট। থাকা-খাওয়ার অনিশ্চয়তার পাশাপাশি তাঁদের কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি কয়েকজন শিশুও রয়েছে। এ ছাড়া ৭০ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ ব্যক্তিরাও আছেন। কবে দেশে ফিরতে পারবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে বিধিনিষেধের কারণে বাংলাদেশের সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮২টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে প্রায় ১৩ হাজার যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীসংখ্যা ১৩ হাজার ৭১ জন।

বেবিচক জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে সংস্থাটি। অন্যদিকে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরবে অবস্থানরত ঈশ্বরদীর মোয়াল্লেম মোহাম্মদ আবু রায়হান জানান, ওমরাহ পালন শেষে মঙ্গলবার ৫০ জনের দেশে ফেরার কথা ছিল। কিন্তু রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম স্থগিত হওয়ায় তাঁরা আটকা পড়েছেন। হোটেলে থাকার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নতুন করে থাকার জায়গা খুঁজতে হচ্ছে।

ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করতে গেছেন। তিনি বলেন, “আমি, আমার মা, স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে ওমরাহ পালন করতে এসেছি। দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার আগেই বিমানবন্দরে হামলার কারণে পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে। থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। মহাবিপদে পড়েছি।”

ওমরাহযাত্রী ইসমাইল হোসেন বলেন, ৫০ জনের মধ্যে বেশ কয়েকজন প্রবীণ নারী-পুরুষ রয়েছেন। তাঁদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এ অবস্থায় নতুন করে থাকার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। কবে দেশে ফিরতে পারবেন, তা-ও বুঝতে পারছেন না তাঁরা।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আটকে পড়াদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজখবর রাখছি। আশা করছি, সংকট কেটে যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বরিশালে বাংলাদেশি ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান খেলোয়াড়

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

ডাকসুর সাবেক ভিপি ও আ. লীগের এমপি মনসুর আহমেদ গ্রেপ্তার

চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করায় ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে

জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

স্কুল অফিসে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

সেই মিষ্টির আসনে উপ-নির্বাচন : রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

সর্বাধিক পঠিত

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’