মেধা ও মানবসম্পদ গড়া রাষ্ট্রের দায়িত্ব: শিবির সভাপতি

Post Image

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণ নয়, জনগণের মেধা ও মানবসম্পদকে গড়ে তোলা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের মেধাবী তরুণদের জন্য শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বাংলাদেশে সে ধরনের পরিকল্পিত উদ্যোগের ঘাটতি রয়েছে।

বুধবার দুপুরে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সেক্রেটারি ইসরাফিল হোসেন, বিএল কলেজছাত্র সংসদের সাবেক জিএস শেখ কামরুল আলম, সাবেক মহানগর সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী, আজিজুল ইসলাম ফারাজী, মুশাররফ আনসারী, জাহিদুর রহমান নাঈম, আরাফাত হোসেন মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রশিবির সেক্রেটারি আবুল কাসেম।

নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নান্দনিক তোরণ, ফেস্টুন, প্লাকার্ড, ফটো বুথসহ নানা আয়োজনে ক্যাম্পাস সুসজ্জিত করা হয়। এসব ফেস্টুন-প্ল্যাকার্ডে নবীনদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবিদাওয়া, ছাত্রশিবিরের সাংগঠনিক পরিচিতিসহ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও ফ্যাসিস্ট আমলে শাহাদাত বরণকারী ব্যক্তিত্ব ও জুলাই শহীদদের প্রদর্শনী করা হয়।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিভিন্ন দেশে অর্থনীতি ও অন্যান্য বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আনার উদ্যোগ নেওয়া হয়। সিঙ্গাপুরে রাজনীতিতে আমলাদের বদলে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার অন্যতম কারণ দেশটি মেধাবী ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসে।

তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বের হওয়ার পর তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেও তাঁদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত পরিকল্পনা নেই। যারা পরীক্ষায় ব্যর্থ হয়, তাদের প্রশিক্ষণ দিয়ে আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ থাকা উচিত।

রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, জনগণের মনন, মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই একটি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাঁর দাবি, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর ওপর ভারতের আধিপত্যের প্রভাব রয়েছে এবং এ কারণে দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে দুর্বল রাখা হচ্ছে।

মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় আকারের সরকারি বৃত্তি চালুর প্রস্তাব দেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, সরকার চাইলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থায়ন করতে পারে। মানবসম্পদ উন্নয়নে বড় বাজেট বরাদ্দ দিয়ে বিদেশে পড়াশোনা শেষে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত।

ছাত্রশিবির থ্রাইভ এন জেন নামে একটি প্ল্যাটফর্‌ম তৈরি করছে বলেও জানান তিনি। তার দাবি, সেখানে শিক্ষার্থীদের জন্য ইংরেজি, আইইএলটিএস, গবেষণা পদ্ধতি ও বিভিন্ন সফট স্কিলের কোর্স থাকবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এসব সুবিধা পাবে বলে।

এর আগে সকাল সাড়ে ৮টায় খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শাখা আয়োজিত আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

মেধা ও মানবসম্পদ গড়া রাষ্ট্রের দায়িত্ব: শিবির সভাপতি

মরিয়মের বাবার সাথে গাজী নজরুলের আপসনামায় যা আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি; জিএম বরখাস্ত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১৩০ বার

সর্বাধিক পঠিত

টানা ৫ দিন বৃষ্টির আভাস

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত