ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

Post Image

গাইবান্ধায় জাফরুল্লাহ নামে এক ভুয়া দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর  এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে গাইবান্ধার সদরে একাউন্স অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, ওই অফিসের এক অডিটরের কাছে ঘুষ দাবি করেছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই সোহেল। তিনি বলেন, জাফরুল্লাহ বিভিন্ন সরকারি অফিসে নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। 

অভিযুক্ত জাফরুল্লাহ (৫০) ঠাকুরগাঁ সদরের বড়গাঁ এলাকার অছিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ট্রেজারি অফিস সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে জাফরুল্লাহ নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয়ে এই অফিসের কৌশিক নামের এক অডিটরের খোঁজ করেন এবং তার মোবাইল নম্বর নেন। পরে তাকে অ্যাকাউন্টস অফিসের বাইরে ডেকে নিয়ে মোবাইলে অপর এক দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তির সাথে কথা বলতে বলেন। মোবাইলে ওই ব্যক্তিও দুদক কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির বড় অভিযোগ আছে বলে জানান এবং এসব সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন। পরে জাফরুল্লাহর এমন কর্মকাণ্ডে সন্দেহ হলে ওই ব্যক্তিকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একেক সময় একেক পরিচয় দিলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। 

গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী জানান, ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান

‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে, হাসনাতের স্ট্যাটাস

ভারতে মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা

চাঁদাবাজির সময় আটক রংপুর টেকনিক্যাল ছাত্রদল সভাপতি

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

ফরিদগঞ্জে ছাত্রদলের দু'গ্রুপে সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর