বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

Post Image

বাংলার মাটিতে অবশ্যই শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এই প্রজন্ম বেঁচে থাকতে বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্যে সাদিক কায়েম বলেন, যেসব শহীদের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সেই শহীদদের রক্তের সঙ্গে যারা প্রতারণা বা গাদ্দারি করবে, তারা ধুলোয় মিশে যাবে। বর্তমান প্রজন্ম বেঁচে থাকতে এই দেশের মাটিতে ইনসাফ কায়েম হবেই এবং শহীদ আবু সাঈদ থেকে শুরু করে গণ-আন্দোলনে শহীদ হওয়া সবার হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনেই কার্যকর হবে।

বক্তব্যে তিনি বিভিন্ন এলাকায় দখলদারত্ব ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বাজার, পার্ক, শিক্ষার্থীদের পড়ার লাইব্রেরি এমনকি ময়লার ভাগাড় পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে। এসব দখলবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদদের মতো শিরদাঁড়া উঁচু করে বেঁচে থাকার শিক্ষাই জুলাই বিপ্লব আমাদের দিয়েছে।

সাদিক কায়েম আরো বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এবং তাদের রায় দেশের মাটিতেই বাস্তবায়ন করা হবে। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

মেধা ও মানবসম্পদ গড়া রাষ্ট্রের দায়িত্ব: শিবির সভাপতি

মরিয়মের বাবার সাথে গাজী নজরুলের আপসনামায় যা আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি; জিএম বরখাস্ত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১৩০ বার

সর্বাধিক পঠিত

টানা ৫ দিন বৃষ্টির আভাস

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত