সমকামী প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী

Post Image

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। এরপর নিয়মিত যোগাযোগ আর কথাবার্তা। একপর্যায়ে তা গড়ায় প্রেমের সম্পর্কে। সেই প্রেমের টানেই মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে গিয়েছেন এক তরুণী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।


মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় মাদারীপুরের রাজৈর উপজেলার এক তরুণীর। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে জানা গেছে।


সম্প্রতি ওই তরুণী মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে গিয়ে কিশোরীর পরিবারের সবসতবাড়িতে অবস্থান করছেন। এর আগে কিশোরীও পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরে গিয়ে কয়েকদিন অবস্থান করেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে শ্রীপুর ও রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়েছিল।


তবে পরবর্তীতে মোবাইল ফোনে তাদের আবারও যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় মাদারীপুর থেকে ওই তরুণী ফের মাগুরায় গিয়ে কিশোরীর বাড়িতে অবস্থান করছেন।তাদের দাবি, মোবাইল ফোনের মাধ্যমে তারা বিয়ে সম্পন্ন করেছেন। এমনকি নিজেদের মধ্যে দাম্পত্য সম্পর্কও হয়েছে বলে তারা দাবি করছেন।


তবে কিশোরীর পরিবারের দাবি, দুই নারীর মধ্যে এ ধরনের বিয়ে আইনগতভাবে সম্ভব নয়। তারা ইতোমধ্যে বিষয়টি পুলিশকে এবং মাদারীপুরে থাকা তরুণীর পরিবারকেও জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সমকামী প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা আদায়, আটক এনসিপি নেত্রী

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা: চরমোনাই পীর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে কারণে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, নিহত ১

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

সর্বাধিক পঠিত

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের