ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা আদায়, আটক এনসিপি নেত্রী

Post Image

নেত্রকোণায় সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে নেত্রকোণা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।

এ বিষয়ে নেত্রকোণা সদর সার্কেলের কর্মকর্তা সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সমকামী প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা আদায়, আটক এনসিপি নেত্রী

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা: চরমোনাই পীর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে কারণে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, নিহত ১

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

সর্বাধিক পঠিত

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের