প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিভাগ যুক্ত হওয়ায় এবার আট বিভাগেই পরীক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাতটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বরিশাল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির বিষয়টি মাথায় রেখে উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালকেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা ও গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত প্রাথমিক সময়সূচি অনুযায়ী—আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

সর্বশেষ খবর

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়াই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

বর্ষায় পানিতে তলিয়ে যায় পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

সর্বাধিক পঠিত

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু

পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার

জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

শিক্ষকরা এখন মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

স্কুলে ভর্তি হতে পরীক্ষার জন্য ‘কোচিংয়ের প্রয়োজন নেই’ : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে কাঁচা ডিম, অভিভাবকদের ক্ষোভ

বাড়তে পারে প্রাথমিকের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ

শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে যে বার্তা প্রতিমন্ত্রীর

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা