উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Post Image


নারায়ণগঞ্জের বন্দরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নবজাতকের বাবা হোসেন রয়েল বাদী হয়ে ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, ঘটনার তদন্তে স্বাস্থ্য বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মো. হোসেন রয়েল অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর সকালে প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রীকে আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের একটি ছেলেসন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটি ক্রমাগত কাঁদতে থাকলে বিষয়টি চিকিৎসক ময়না বেগমকে জানানো হয়। তবে শিশুটির কোনো সমস্যা নেই বলে চিকিৎসক অভয় দেন।

শনিবার সকালে শিশুটির কান্নার মাত্রা বেড়ে গেলে চিকিৎসককে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু চিকিৎসক ক্লিনিকে এসে শিশুটিকে দেখতে আসেননি। এমনকি দায়িত্বরত নার্সদের ডেকেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন রয়েল।

তিনি আরও অভিযোগ করেন, শিশুটির অবস্থার অবনতি হলে ময়না বেগমের পরামর্শে তাকে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসককে না পেয়ে পুনরায় যোগাযোগ করলে তাঁকে ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। কিন্তু কোথাও প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি। পরবর্তীতে তাঁদের পরামর্শেই মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং প্রায় এক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।

অভিযোগের বিষয়ে ময়না ক্লিনিকের কর্মকর্তা কাউছার বলেন, ‘শিশুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। আমরা তাকে যথোপযুক্ত চিকিৎসা দিয়েছি। পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতেও বারণ করা হয়েছিল। কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।’

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলাউল কবির দিপু বলেন, ‘সিভিল সার্জনের নির্দেশে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।’

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএইচ


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

রংপুরে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন

নোয়াখালীতে হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি জখম

সর্বাধিক পঠিত

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের