নাটোরে ১ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

Post Image

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পীরগাছা বাজারে অভিযান চালিয়ে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ থেকে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোলসহ মোট ১ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নলডাঙ্গা থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে। অভিযানে মালিক মুকুল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আফরোজা এন্টারপ্রাইজে মজুতকৃত ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে তিনি প্রতি লিটার ডিজেল ১২০ টাকায় এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছিলেন।

এ সময় অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে অভিযুক্ত ব্যবসায়ী মুকুল হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রেখে সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে এবং ৫০০ লিটার ডিজেল কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের, তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ব্যবসায়ী মুকুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম