বিদ্যুৎ নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

Post Image

রাঙামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারিয়েছেন ছাত্রদল নেতা আবু আবরার আলভী। রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত আবু আবরার আলভী রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’

পোস্টটিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হিসেবে দেখিয়ে আলভীকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেয় জেলা ছাত্রদল। একই সঙ্গে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে জেলা ছাত্রদলের কাছে লিখিত ব্যাখ্যা দেন আলভী। তবে তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি সংগঠনটি। এরপর ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

তবে নিজের ফেসবুক পোস্টের পক্ষে যুক্তি দিয়েছেন আলভী। তিনি বলেন, জনদুর্ভোগের চিত্র তুলে ধরতেই ওই পোস্ট করেছিলেন।

আলভী বলেন, ‘জনদুর্ভোগের চিত্রটাই মূলত আমি তুলে ধরতে চেয়েছি। বিদ্যুৎ নিয়ে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা পোস্ট করেছেন। তারই ধারাবাহিকতায় আমি এই পোস্ট করি। সাধারণ শিক্ষার্থী ও জনমানুষের দুর্ভোগে আমরা যে দুঃখিত, সেটাই বোঝাতে পোস্টটি করেছি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না।’

তিনি জানান, শোকজের জবাবও তিনি জেলা ছাত্রদল নেতাদের কাছে দিয়েছেন। তবে তাকে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইতে বলা হলেও তাৎক্ষণিকভাবে তিনি তা করেননি।

আলভী বলেন, ‘তারা আমাকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফেসবুকে এই পোস্টের জন্য ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করতে বলেছিলেন। এতে ছাত্রদল সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। তাই তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে পোস্ট না করে শোকজের ব্যাখ্যা প্রদানের চিঠিটি ফেসবুকে পোস্ট করি। সময় নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট করার পরিকল্পনা ছিল। এর মধ্যেই আমাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির সিদ্ধান্তে আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিদ্যুৎ নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের

দেশের পথে মির্জা আব্বাস

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সাহেদ, সাক্ষ্য গ্রহণ পেছাল

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

সোনার দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

সর্বাধিক পঠিত

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

লক্ষ্মীপুরের মাদক ব্যবসা থেকে ফিরে আসায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় জামায়াতের কর্মী বৈঠকে হা’ম’লার অভিযোগ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি