পাথরঘাটায় জামায়াতের কর্মী বৈঠকে হা’ম’লার অভিযোগ

Post Image

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ঘরোয়া সাংগঠনিক (কর্মী বৈঠক) প্রোগ্রামে হামলার অভিযোগ উঠেছে। গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর গ্রামে এ ঘটনা ঘটে।


দলীয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে চলমান কর্মী বৈঠকের সময় স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত সোলাইমান সাদিক ও তার সহযোগীরা হঠাৎ করে হামলা চালায়। এতে বৈঠকস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কর্মসূচি সাময়িকভাবে বিঘ্নিত হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় উপজেলা জামায়াতের আমীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তাওহীদ (২৬), কাইউম (২৫), ওয়ালিদ পহলান (৩০), ফুলমিয়া (৫০) ও শাহীন (৩৫)। এছাড়া আরও অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে।


আহতদের তাৎক্ষণিকভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


এ বিষয়ে জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি সৃষ্টি ও রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত পক্ষ। তারা এ হামলাকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।


ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


তবে এ ঘটনায় অভিযুক্ত সোলাইমান সাদিক ও তার সহযোগীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের

দেশের পথে মির্জা আব্বাস

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সাহেদ, সাক্ষ্য গ্রহণ পেছাল

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

সোনার দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

সর্বাধিক পঠিত

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

লক্ষ্মীপুরের মাদক ব্যবসা থেকে ফিরে আসায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

পাথরঘাটায় জামায়াতের কর্মী বৈঠকে হা’ম’লার অভিযোগ