মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ, যুবকের গলায় জুতার মালা

Post Image

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই সন্তানের জনক এক ব্যক্তিকে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম সুমন হোসেন। তিনি উপজেলার মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক।

আজ সোমবার বিকালে উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সুমন হোসেন বেশ কিছুদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় অশালীন অঙ্গভঙ্গি করাসহ তাদের উত্ত্যক্ত করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সোমবার সকালে মাদ্রাসার সামনে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয়রা সুমনকে আটক করে মাদ্রাসায় নিয়ে যান। পরে তার বাবা, স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যকে মাদ্রাসায় ডেকে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সুমনকে গলায় জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তাকে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক সামাউল ইসলাম বলেন, ‘প্রায়ই আমরা খবর পেতাম এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। আজ তাকে গ্রামবাসী ধরে মাদ্রাসায় নিয়ে আসে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসা থেকে জুতার মালা পরিয়ে বের করার সিদ্ধান্ত নেন।’

কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম জানান, ঘটনা শুনে তিনি মাদ্রাসায় যান। ওই যুবক তার ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জুতার মালা পরিয়ে বের করা হয়।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের লোকজন গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী ওই ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসে। এরপর তার পরিবারের সদস্যরা মাদ্রাসায় আসেন। এসময় গ্রামবাসী তাকে জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ, যুবকের গলায় জুতার মালা

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

শিশুসন্তানকে বিক্রি করে ‘আইফোন’ কেনা সেই বাবা আটক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

বগুড়ায় ড্রেন খননের সময় মিলল রাইফেলের ৩৩৪ গুলি

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

গুলশানে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

সর্বাধিক পঠিত

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত