রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

Post Image


রাজশাহী মহানগরীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


নিহত মোস্তফা রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তইমুর উদ্দিন। তিনি আটার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে রামেক হাসপাতলে আনা হলে তাকে আমার মৃত অবস্থায় পাই। তবে গুলি নাকি ছুরিকাঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠিয়েছি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

শিশুসন্তানকে বিক্রি করে ‘আইফোন’ কেনা সেই বাবা আটক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

বগুড়ায় ড্রেন খননের সময় মিলল রাইফেলের ৩৩৪ গুলি

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

গুলশানে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

বালু ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

সর্বাধিক পঠিত

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত