শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Post Image

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ © সংগৃহীত

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতক্ষীরার সকল সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ