মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

Post Image
  • টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের নিউজ করতে গিয়ে বিএনপি নেতা ও তার অনুসারীদের হাতে চার সাংবাদিক ‘মবের’ শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিএনপি নেতার চাঁদাবাজির অভিযোগে করা মামলার পর চার সাংবাদিককে হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

  • আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

  • গ্রেফতার হওয়া সাংবাদিকরা হলেন— এনটিভি ডিজিটালের সখিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখিপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখিপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির ও সুজনের সহকারী সানিম মিয়া।

  • এ ঘটনায় শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • গ্রেফতার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় চার সাংবাদিক দেওবাড়ী বাজার এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় স্থানীয়ভাবে করা সালিশের সংবাদ সংগ্রহ করতে যান। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় যুবক নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগটি মাতবরদের সহযোগিতায় দুই লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে দুই লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তারা জানতে পারেন।

  • সংবাদ সংগ্রহের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য দেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাদের দাবি। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বাজারে নিয়ে যান।

  • সাংবাদিকদের অভিযোগ, সেখানে জাহিদের অনুসারীসহ স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ধরেন এবং হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দফায় দফায় আলোচনা হয় বলেও দাবি করেছেন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।

  • তাদের অভিযোগ, শনিবার সকালে বিএনপি নেতা ফজলুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলেও মামলায় মাদক সেবনকারীদের কাউকে আসামি করা হয়নি। বরং ভিডিও ধারণ করতে যাওয়া সাংবাদিকদেরই মামলায় জড়ানো হয়েছে।

  • আদালতে নেওয়ার সময় এনটিভি ডিজিটালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, ‘মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছে। আমরা রাজি না হওয়ায় মব সৃষ্টি করে আমাদের ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ যাদের মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

  • এদিকে, মামলার বাদী ফজলুর রহমান ফজলুর কাছে সাংবাদিকরা তার কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করেছেন কি না, জানতে চাইলে তিনি চাঁদা দেননি বলে জানান। এমনকি অভিযুক্ত সাংবাদিকদের নামও তিনি বলতে পারেননি বলে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

  • অন্যদিকে স্থানীয় এক নারী সাংবাদিকদের চাঁদা দিয়েছেন বলে জানিয়েছেন। ফলে চাঁদাবাজির মামলার বাদী ও অভিযোগের কথিত ভুক্তভোগীকে ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

  • এ ঘটনায় জেলা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন