চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

Post Image


চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম-এর সমর্থনে আজ এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রাজপথে নেমে আসেন এলাকার বিপুল সংখ্যক নারীরা। মিছিলে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।


মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সম্মুখ থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম-১১ আসনের পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরীর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম ও রোকেয়া বেগম প্রমুখ। 


এ সময় তারা মোহাম্মদ শফিউল আলমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। 


মিছিলোত্তর নারী সমাবেশে শফিউল আলম বলেন, “আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সরাসরি অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে।”


তিনি আরও বলেন, “নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না। নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি, এ এলাকায় নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”


তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।


নারী অংশগ্রহণকারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন যোগ্য ও সৎ প্রার্থী। তার হাত ধরেই বন্দর-পতেঙ্গা এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

বিএনপিকে ভোট দেয়ার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের

বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় করা হবে: নওশাদ জমির

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ওসমান হাদির বাড়িতে চুরি

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা