প্রয়োজনের বাইরে অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার কোনো মানে নেই। অল্পতেই সুন্দরভাবে চলা যায়, যদি নিজের মধ্যে সন্তুষ্টি থাকে। নিজের এমন অনুভূতির কথা জানিয়ে অভিমত ব্যক্ত করেছেন দেশের কৃষিবিষয়ক অনলাইন ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা উম্মে কুলসুম পপি।
আজ শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি গোলাপী রঙের একটি হিজাব পরিহিত পোশাক শেয়ার করেন।
পোস্টে উম্মে কুলসুম পপি জানান, এক অনুসারী একটি ভিডিওতে মন্তব্য করে তাকে একটি নির্দিষ্ট হিজাব আর না পরার পরামর্শ দিয়েছিলেন। এর জবাবে নিজের পোশাক ব্যবহারের অভ্যাস তুলে ধরেন তিনি।
পপি বলেন, “আমার আলমারিতে তুলে রাখা ড্রেস বলতে ২-৩টা। সেগুলোও এখনো নতুন অবস্থায় আছে, কারণ মাঝখানে একটু হেলদি হয়ে যাওয়ায় আর পরা হয়নি।”
নিজের পোশাক কেনার অভ্যাস সম্পর্কে তিনি বলেন, “এমনিতেই তিনি খুব বেশি জামাকাপড় কেনেন না। তিন-চারটি পোশাক কিনে সেগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে পরেন। পুরোনো হয়ে গেলে কিংবা পরার উপযোগী না থাকলে আবার নতুন কয়েকটি পোশাক কেনেন।”
প্রয়োজনের বাইরে অতিরিক্ত পোশাক জমিয়ে রাখার যৌক্তিকতা নেই উল্লেখ করে এই উদ্যোক্তা বলেন, “অল্পতেই সুন্দরভাবে চলা সম্ভব, যদি নিজের মধ্যে সন্তুষ্টি থাকে।”
পোস্টের শেষাংশে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, অল্পতেই সন্তুষ্ট থাকতে পারাটা আমার কাছে অনেক বড় শান্তি।”







