বিএনপি নেতা বহিষ্কার

Post Image

খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শাহাদাত হোসেন হাওলাদার চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ছিলেন।চিঠিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র-বহির্ভূত কর্মকাণ্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহাদাত হোসেনকে আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি নিজেকে সংশোধন করেননি।

এতে আরও বলা হয়, গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন। এ কারণে তাকে বিএনপির সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কারের এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বহিষ্কারের বিষয়ে জানতে মো. শাহাদাত হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত। সাংগঠনিক সব কাজেও আমি সক্রিয়। এমন সিদ্ধান্ত নিয়ে আমি এখনই কিছু বলব না।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমিল্লায় প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, পিএসসি কর্মকর্তা কারাগারে

বাংলাদেশে আসছে ভারতের প্রতিনিধি দল

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ইউরোপ যেতে ৩৮ বাংলাদেশির ভূমধ্যসাগর পাড়ি, প্রাণ গেল ৯ জনের— মিসরে উদ্ধার ২৯

বিএনপি নেতা বহিষ্কার

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

সর্বাধিক পঠিত

ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মুমিনজীবনে রমজানের প্রস্তুতি