চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর ছাত্রদল নেতার

Post Image

রাজশাহীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. শাহীন আলীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন।

শাহীন আলী রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং রাজশাহী রুকইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক। অভিযোগের ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

এজহার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) জুম্মার নামাজের পূর্বে শাহ মাখদুম থানা মোড়ে একটি দোকানে মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেন করতে যান শাহীন। এসময় এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাদাবি করছে এমন ঘটনা দেখতে পারেন তিনি৷ বৃদ্ধ কর্তৃক দোকানদারকে বিকাশে প্রেরিত ৩০ হাজার টাকা ওই ছাত্রদল নেতাকর্মীদের দিতে বলেন। এ ঘটনায় শাহীন প্রতিবাদ ও ভিডিও করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আনুমানিক সাতজন তাকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। এসময় তার এক লাখ ৫০ হাজার টাকার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, বেধড়ক পেটানোর ফলে তার শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয় এবং তৎক্ষণাৎ এলাকাবাসীর সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷

সুস্থ হয়ে মঙ্গলবার (৭ জুলাই) তিনি শাহ মাখদুম থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করলেও পরে মামলা নিয়েছে বলে জানান শাহীন। তার দায়েরকৃত মামলা নম্বার হলো- ৫।

মামলার এজাহারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাকিল মন্ডল (আহাদ), যুবদল কর্মী মো. পলাশ, ছাত্রদল কর্মী মো. আজিজুল ইসলামসহ অজ্ঞাত নামা ৪-৫ নেতাকর্মী আসামি করা হয়েছে।


জানতে চাইলে মারধরে আহত শাহীন আলী বলেন, কোনো অন্যায় করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছি। চোখের সামনে এক বৃদ্ধের কাছে চাঁদাবাজি করা হচ্ছিল। দেশ সেরা রাজশাহী কলেজের ছাত্র হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে চোখের সামনে ঘটা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব মনে হয়েছে। এর জন্য মারধর করা হলো। এসময় তিনি অতিদ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচার দাবি করেন।

অভিযুক্ত ছাত্রনেতা শাকিল মন্ডল আহাদের মন্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে মুখ খুলেছেন চাঁদাবাজির শিকার হওয়া দুলাল মন্ডল। তিনি বলেন, আমাকে ফাঁদে ফেলে মারধর করা হয়েছে। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কাছে যা টাকা ছিল তা নিয়ে নিয়েছে। বাড়ি থেকে মেয়ের মাধ্যমে বিকাশে টাকা এনে তাদেরকে দিয়ে দ্রুত ওখান থেকে চলে আসি৷ ওরা জাতীয় পরিচয়পত্রের ছবি রেখে দিয়েছে।

শাহ মাখদুম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলীম বলেন, প্রাথমিক পর্যায়ে মারধর ঘটনার সত্যতা পাওয়ায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। তবে চাঁদাবাজির ঘটনা কেন হয়েছে, কী বিষয় এখনও জানতে পারিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর ছাত্রদল নেতার

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

ড. ইউনূসকে বুঝিয়ে `মাস্টামাইন্ড' ঘোষণা নেন মাহফুজ, যা এখন ভিলেন ন্যারেটিভ

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

২০২৮ সাল থেকে নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেপ্তার

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি