চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি সভায় অধ্যাপক শাহজাহান মিঞা

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

Post Image

বিএনপিই প্রকৃত ইসলামী দল বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে হাজার হাজার নিমগাছ রোপণ করেছিলেন, যা বর্তমানে হজযাত্রীদের ছায়া দিচ্ছে। সেখানে আজও তৃপ্তিভরে হাজিরা জিয়াউর রহমান ও বাংলাদেশের নাম উচ্চারণ করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, শহীদ জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি দাবি করেন, বিএনপিই প্রকৃত ইসলামী দল এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।

এ সময় তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেন। দলটির বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট। তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, যেন জনগণকে জামায়াতে ইসলামীর কার্যক্রম থেকে রক্ষা করা হয়।

অধ্যাপক শাহজাহান মিঞা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২