মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Post Image


ফরিদপুরের নগরকান্দা উপজেলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।


অভিযোগে বলা হয়েছে, চরযশোরদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি ইউনুস মোল্লা এবং তাঁর ছেলে ওসমান মোল্লা ওই জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। তারা পার্শ্ববর্তী বাস্তপুটি গ্রামের বাসিন্দা।


স্থানীয়দের দাবি, মহাসড়কের সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় সড়কের নিরাপত্তা ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণকাজ শুরু করেন ইউনুস মোল্লা। অভিযোগ রয়েছে, এসব জায়গা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অন্তর্ভুক্ত। দলীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি স্থানীয়দের।


এ বিষয়ে জানতে চাইলে ইউনুস মোল্লা বলেন, “দখল শুধু আমি একা করিনি, আমার মতো আরও অনেকে করেছে। দলীয় লোকজনের সঙ্গে পরামর্শ করেই দোকান তুলেছি। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি। যেহেতু এটি সরকারি জায়গা, সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে, এতে আমার আপত্তি নেই।”


খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।


এদিকে বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। এ ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

ড. ইউনূসকে বুঝিয়ে `মাস্টামাইন্ড' ঘোষণা নেন মাহফুজ, যা এখন ভিলেন ন্যারেটিভ

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

২০২৮ সাল থেকে নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু

আমদানি কমায় বেনাপোল কাস্টমে রাজস্ব আদায়ে ধস

সর্বাধিক পঠিত

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেপ্তার

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি