যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

Post Image

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ফ্রান্স ও সিরিয়া। মঙ্গলবার দামেস্কে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সমঝোতায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা।

দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত সিরিয়া-ফ্রান্স ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মাখোঁ বলেন, সিরিয়ার পুনর্গঠনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করে যৌথ অর্থনৈতিক কমিটি গঠন করা হবে। পাশাপাশি দেশটির ব্যাংকিং খাত পুনর্বাসন, জ্বালানি, অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়াবে ফ্রান্স।

বৈঠকের পর ফরাসি ও সিরীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক বিনিয়োগ চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

আহমাদ আল-শারা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানভিত্তিক একটি আধুনিক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলছে সিরিয়া। তিনি জানান, নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বেসামরিক উড়োজাহাজ বহর নবায়ন, বিমানবন্দর পরিচালনা, আকাশপথ ব্যবস্থার আধুনিকায়ন, সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান এবং বিদ্যুৎ, পানি, ডিজিটাল অবকাঠামো ও নাগরিক নিবন্ধন ব্যবস্থা উন্নয়ন।

তিনি আরও জানান, ফরাসি শিপিং ও লজিস্টিকস কোম্পানি সিএমএ সিজিএম প্রায় ২৩ কোটি ইউরো ব্যয়ে লাতাকিয়া বন্দর উন্নয়নের চুক্তি করার পর এর সক্ষমতা বাড়াতে আরও ২০ কোটি ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার দামেস্ক সফরে যান ইমানুয়েল মাখোঁ। ২০০৯ সালের পর তিনিই প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে সিরিয়া সফর করলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

ড. ইউনূসকে বুঝিয়ে `মাস্টামাইন্ড' ঘোষণা নেন মাহফুজ, যা এখন ভিলেন ন্যারেটিভ

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

২০২৮ সাল থেকে নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু

আমদানি কমায় বেনাপোল কাস্টমে রাজস্ব আদায়ে ধস

সর্বাধিক পঠিত

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেপ্তার

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি