স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল

Post Image

কুমিল্লার লাকসামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) গভীর রাতে বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

গত সোমবার (১ জুন) রাতে লাকসাম উপজেলার হারাখাল গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও চিত্র ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পড়া এক তরুণীকে কাঁধে করে নীচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজনের উপস্থিত দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। এক পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ দুজনের অবস্থান শনাক্ত করে মাসুদ রানাকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ওই অপহরণ মামলায় মাসুদ রানা সম্প্রতি জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই তরুণীকে নিয়ে যান।

ওই ছাত্রীর মা বলেন, গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়। হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও তিনি জানান।

লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে নিয়ে যায়। ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ এনসিপির

স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল ডাক্তার

কিশোরগঞ্জে বিএনপি-যুবদলের সংঘর্ষ

স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লায় শ্রেণিকক্ষেই জুয়ার আসর বসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

রায়পুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আব্দুল আহাদের ওপর বিএনপির হামলা

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

সর্বাধিক পঠিত

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারিসহ ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শোডাউন , বহিষ্কার জামায়াত নেতা

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের সংঘর্ষ!

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম