যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ এনসিপির

Post Image

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।


এনসিপির দাবি, হামলায় কয়েকজন আহত হয়েছেন।তবে হামলার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।


এদিকে হামলার ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।


এনসিপির এই নেতা আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সব সেবা সবার জন্য নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক, ছবি ভাইরাল

সর্বাধিক পঠিত

২০২৬ সালে সরকারি ছুটি বাড়ল

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবো না : হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনী নিরাপত্তায় সুন্দরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

গঠনমূলক কাজের মাধ্যমেই শিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে: সাদ্দাম

চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব