চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

Post Image

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিব (২৪) এর বিরুদ্ধে।

রোববার (১৭ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।

জান্নাত বেগমের স্বামী আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করেছেন। ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর জান্নাত বেগমের সাথে তার যোগাযোগ নেই বলে জানান স্বজনরা।

বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।

এক পর্যায়ে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

দেশটাকে আরও পাল্টাতে হবে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বাধিক পঠিত

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষেরই জয় হবে: শ্যামল

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর : আফিস নজরুল

দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আব্দুল্লাহ