মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট মোহাম্মদ আব্দুর রব সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের জন আকাঙ্ক্ষা ছিলো একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের। জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে জুলাই বিপ্লবকে ধারণ করে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছে। এর অংশ হিসাবে আমরা কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটি এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। মানুষ আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপক ভাবে গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা আশা করছি ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৮দলীয় জোটের সমঝোতার ভিত্তিতে অতি শিগগিরিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতি-গুরুত্বপূর্ণ এই আসন মৌলভীবাজার-৪ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে, গণ-জোয়ারের পক্ষে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত দেবেন। আর এই সিদ্ধান্তের আলোকে আমরা মাঠে ময়দানে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্‌।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আসন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসাইন, কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত