নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

Post Image

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা কোনো শো-কজ (কারণ দর্শানো নোটিশ) করব না। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।’

আজ সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশনার আরো বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সে ব্যাপারে সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হব। প্রার্থীদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার করব।’

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২