সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখাঁর চর গ্রামের বাবলু সেখ এর ছেলে মো. ইয়াসিন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত বুধবার (১৩ই মে) আনুমানিক সন্ধ্যার দিকে রাজাখারচর বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ কিশোরের পরিচয়: নাম: মো. ইয়াসিন ,পিতা মোঃ বাবলু সেখ,মাতা:মোছা: চম্পা বেগম। চার ভাই বোনের মধ্যে ৩য় ।ছেলেটি চন্ডিদাসগাঁতী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বয়স আনুমানিক ১৩ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে ইয়াসিন রাজাখারচর বাজারে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে ইয়াসিনের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
যোগাযোগের ঠিকানা:
যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৭২৩৮২১৫০৬,
০১৭৬৭৮৭৯৩১৪
মানবতার খাতিরে পোস্টটি শেয়ার করে ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন।







