হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Post Image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশী নিহত

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

সর্বাধিক পঠিত

৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে

সাগরে হারানোর ৫৪ বছর পর ফিরে এলেন ছৈয়দ, সবাইকে কাঁদাচ্ছে এই গল্প

ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক

বরিশালে ৮ দলের সমাবেশে: ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা

লালজীবনের দুঃখ বাঁশের সাঁকো

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০