বরিশালে ৮ দলের সমাবেশে: ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা

Post Image

আগামীকাল জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে নগরীর বেলস পার্কে ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা শীর্ষ নেতৃবৃন্দের। শীর্ষ নেতৃবৃন্দ জানান, এই সমাবেশ শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্মাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ।


রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বেলস পার্ক পরিদর্শন কালে এসব কথা বলেন।


পরিদর্শনকালে সমমনা ৮ দলের নেতৃবৃন্দ সমাবেশস্থলের সামগ্রিক অগ্রগতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সাধারণ জনগণের জন্য প্রবেশ-প্রস্থান পথসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখেন। তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।



শীর্ষ নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এই আয়োজনকে আরো শক্তিশালী করবে। এসময় তারা আশা প্রকাশ করেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ লাখ মানুষ এই সমাবেশে উপস্থিত হবেন।


বিলস পার্ক পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো: জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেনসহ সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ