ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: বাবর

Post Image

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নামও এসেছে। এজন্য নতুন করে তালিকা করা হবে। 

নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন- তাদেরই অন্তর্ভুক্ত করা হবে।

হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিচ্ছিন্নভাবে উন্নয়ন চাই না। হাওড়ের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন চাই।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সুনামগঞ্জে টর্চলাইটের আলোয় সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: বাবর

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ’ লিখে বহিষ্কার ছাত্রদল নেতা

সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন,

নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নী জোটের প্রার্থী

আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব: ইনকিলাব মঞ্চ

খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শিবিরের প্রতিবাদ

সাবেক মন্ত্রীর এপিএসের সাড়ে ৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক

বরিশালে নারী ভোটারদের ওপর নির্ভর করছে প্রার্থীদের জয়-পরাজয়