শিশু ধর্ষণ মামলায় আলোচিত সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে

Post Image

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমানউল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৬ মে) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে সাগরেকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় এক বিধবা নারীর একমাত্র মেয়ে। জীবিকার প্রয়োজনে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সে কারণে শিশুটি নানীর কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত।

এজাহার অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক সাগর জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কয়েক মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে। অন্যদিকে চলতি বছরের ১৮ এপ্রিল ছুটি নেওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষকও আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গত ৩০ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে’

শিশু ধর্ষণ মামলায় আলোচিত সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারালো কৃষক

খাদ্যজাত পণ্য উৎপাদনে অব্যবস্থাপনা, দেড় লাখ জরিমানা

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

২৭ জানুয়ারি সাতক্ষীরায় যাচ্ছেন জামায়াত আমির

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন,

খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শিবিরের প্রতিবাদ