খাদ্যজাত পণ্য উৎপাদনে অব্যবস্থাপনা, দেড় লাখ জরিমানা

Post Image

চট্টগ্রামের পটিয়ায় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে একটি খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ফুলকলি ফুড প্রোডাক্টস ফ্যাক্টরি।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে অবস্থিত এই ফ্যাক্টরিটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যজাত পণ্য উৎপাদনের সময় সেখানে মাছি দেখা যায় এবং ব্যবহৃত বিভিন্ন পণ্যের আমদানিকারকের সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, ভোক্তা অধিকারের বিভিন্ন কর্মকর্তারা, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ যুযুৎস যশ চাকমা এবং ফ্যাক্টরির ম্যানেজার জসিম উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার যেমন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে, তেমনি সাধারণ জনগণের স্বার্থ রক্ষায়ও কাজ করছে। ফুলকলি ফ্যাক্টরির পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল, পাশাপাশি চাষাবাদও ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে দুই মাস আগে আমরা ফ্যাক্টরিটি পরিদর্শন করি। 

তখন কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধানে দুই মাস সময় নেয়। তারই ধারাবাহিকতায় বুধবার পুনরায় পরিদর্শন করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খাদ্যজাত পণ্য উৎপাদনে অব্যবস্থাপনা, দেড় লাখ জরিমানা

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, যাবজ্জীবন স্বামীর

ঈদে ফেরা হলো না প্রবাসী শাওনের

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

শাপলায় গণহত্যার বিচার দাবিতে পটিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

গাইবান্ধায় আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে

২৭ জানুয়ারি সাতক্ষীরায় যাচ্ছেন জামায়াত আমির

সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান