যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, যাবজ্জীবন স্বামীর

Post Image

মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার দায়ে সাজু হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে  ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি সাজু হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তার জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারপূর্বক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাজু হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বছরের ১০ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জীবন নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত করার প্রস্তাব প্রসিকিউশনের

রাবিপ্রবিতে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

২০ টাকা চুরির অভিযোগে শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক গ্রেফতার

নাটোরে ছিনতাইকারীদের কবলে জার্মান তরুণ, খোয়ালেন ল্যাপটপ-ক্যামেরা

সর্বাধিক পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই