রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Post Image


ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)। তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) ও রূপসীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি: মির্জা ফখরুল