কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Post Image


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।


গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।


তিনি উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।


র‍্যাব-৯-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।


প্রসঙ্গত, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কসবা থানায় মামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক পাচার নিয়ে একাধিক ভিডিও প্রচারের পরই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। 


দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁও

সর্বাধিক পঠিত

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণকারী জমিয়ত নেতার জামিন, এলাকায় তোলপাড়

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

প্রেস সচিবের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরে যাব: শফিকুল আলম

ধানের শীষের মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাপস

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ