নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা

Post Image


নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।


আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে তেল নিতে আতকাপাড়া পাম্পে থামেন তিনি। এ সময় মাগরিবের আজান হলে নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে নামাজ আদায় করতে যান এমপি মাছুম।


ঠিক তখনই বাইরে থাকা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।


সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, নামাজ চলাকালে হঠাৎ করেই গাড়ি ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক এমপির দিকে এগিয়ে এলে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে।


খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় এমপিকে সেখান থেকে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেওয়া হয়।


এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, পথিমধ্যে তেল নিতে পাম্পে থামি এবং মাগরিবের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ চলাকালে বাইরে হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে দেখি, আমার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং কিছু লোক আমাকে ঘিরে ধরার চেষ্টা করছে।


তবে এ হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকার কথা অস্বীকার করেছে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, ‘ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনায় বিএনপির নাম মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নাটোরে ১ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে

সর্বাধিক পঠিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণকারী জমিয়ত নেতার জামিন, এলাকায় তোলপাড়

বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম

প্রেস সচিবের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরে যাব: শফিকুল আলম

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল