চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনা

সড়কে পড়ে রইল শিশু রিহানের বিচ্ছিন্ন হাত

Post Image

চাঁদপুরের হাজীগঞ্জে গাড়িচাপায় মো. রিহান খাঁন (১০) নামে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের খান বাড়ির হোসেন খাঁনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় শিশুটি তার দাদি মমিনা খাতুনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহানা আক্তার নামে হাজীগঞ্জের এক নারীর সহযোগিতায় শিশুটিকে তার দাদিসহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে- যাতে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশঙ্কামুক্ত বলেও জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নিই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শিশুটির পরিবারের সিদ্ধান্ত মতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ