চিরনিদ্রায় শায়িত হবেন পাশাপাশি

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়েরও

Post Image

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তিন ঘন্টার ব্যাবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ছেলে এবং রাত ১১ টার দিকে মায়ের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সবুজ মিঞা।

তারা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তার মা ময়না বেগম (৭২)।

এলাকাবাসী জানান, কয়েকদিন থেকে কালু শেখ অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মাও দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং ছেলের মৃত্যু খবর শোনার তিন ঘন্টার ব্যাবধানে তিনিও দুনিয়া ছাড়েন।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেছেন, “আমার জীবনে এলাকায় এরকম ঘটনা দেখিনি। অন্যান্য জায়গার ঘটনার কথা শুনেছি। আজকে প্রত্যক্ষভাবে দেখলাম। এ ঘটনায় আমরা এলকাবাসী শোকহত। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকালে কাজিপাড়া গোরস্থানে পাশাপাশি মা ও ছেলের দাফন সম্পন্ন হবে।”

বারঘরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মেম্বার সবুজ মিঞা  বলেন, “তিন ঘন্টার ব্যাবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদায়ক। এ ঘটনায় আমরা এলাকাবাসী হতভম্ব হয়েছি। সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।“

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শত্রুতার বিষে মরল ১২ লাখ টাকার মাছ

সামান্য ঝড়েই বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ-অভিযোগ

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আ.লীগ নেতার মাংস বিতরণ

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

সর্বাধিক পঠিত

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

ঠাকুরগাঁও–২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন ডা. মোঃ আব্দুস সালাম

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে

হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা