শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আ.লীগ নেতার মাংস বিতরণ

Post Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে গরিব, অসহায় মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাজি আব্দুস সাত্তার। তিনটি গরু কিনে তিনি মাংস বিতরণ করেন। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতার মাংস বিতরণ ও দোয়া মাহফিল নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাংস বিতরণ করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার। তিনি নিষিদ্ধ ঘোষিত সিরাজগঞ্জ পৌর সভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

মাংস বিতরণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে ১ হাজার ২ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আব্দুস সাত্তার বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষ ও গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। আজকের এই মাংস বিতরণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সহসভাপতি কায়সার পারভেজ কাজল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শত্রুতার বিষে মরল ১২ লাখ টাকার মাছ

সামান্য ঝড়েই বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ-অভিযোগ

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আ.লীগ নেতার মাংস বিতরণ

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

সর্বাধিক পঠিত

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

ঠাকুরগাঁও–২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন ডা. মোঃ আব্দুস সালাম

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু