সামান্য ঝড়েই বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ-অভিযোগ

Post Image

একটু ঝড়-বৃষ্টি হলেই দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এনিয়ে সারা বছর ধরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কম-বেশি অভিযোগ লেগেই থাকে। এছাড়া রাজধানীসহ শহর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গিয়ে গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে।

এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় শুক্রবার (২৯ মে) বিকালে ঝড় হয়।  ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা সদর ছাড়াও পদ্মপুকুর, চাঁপাতলা ও কাশিপুরসহ আশপাশের সব এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগীদের অনেকেই তাদের ক্ষোভ ও অসন্তোষের কথা জানান। 

এদিকে বিদ্যুৎ না থাকার কারণে কুরবানির মাংস নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগী উপজেলাবাসী। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজের ভেতরে থাকা মাংস নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। 

গ্রাহকদের অভিযোগ, সামান্য বাতাস কিংবা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না, ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

ভুক্তভোগীরা আরও জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসাবাড়িতে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের কষ্ট আরও বেড়ে যায় বলে তারা জানান।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেক সময় পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে যোগাযোগ করলেও সাধারণ গ্রাহকদের ফোন ধরেন না তারা। কিন্তু বিদ্যুৎ বিলে কোনো ছাড় দেওয়া হয় না।  আর এসব অভিযোগ শোনার মতো কেউ নেই। 

আবার অনেক এলাকায় লাইন মেরামতে দীর্ঘ সময় লাগায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।

তারা আরও জানান, বৃহস্পতিবার ঈদুল আজহা ছিল।  অনেকের বাসা-বাড়িতে কুরবানি হয়েছে।  মাংস বিলি-বণ্টনও সম্পন্ন হয়েছে।  প্রচুর পরিমাণে মাংস ফ্রিজে রাখা হয়েছে।  তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাংস নিয়ে বিপাকে পড়েছেন সাবাই। 

এ বিষয়ে জানতে চাইলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছার ডিজিএম ইমাম হাসান যুগান্তরের যশোর ব্যুরোকে বলেন, ঝড়ে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ পড়েছে। এছাড়াও কয়েকটি জায়গায় তার ছিঁড়ে গেছে। এজন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গাছ ও ডাল অপসারণের কাজ চলছে। গাছের ডাল অপসারণ ও মেরামতে করতে সময় লাগছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্ট চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শত্রুতার বিষে মরল ১২ লাখ টাকার মাছ

সামান্য ঝড়েই বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ-অভিযোগ

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আ.লীগ নেতার মাংস বিতরণ

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

সর্বাধিক পঠিত

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

ঠাকুরগাঁও–২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন ডা. মোঃ আব্দুস সালাম

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু