অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

Post Image

শেষ মুহূর্তে কোরবানি না হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিরল অ্যালবিনো মহিষ এখন ঢাকা চিড়িয়াখানার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে তুলনামূলক কম ভিড় দেখা গেলেও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র ছিল এই মহিষটি।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদুল আজহার দিনে সাধারণত তেমন ভিড় থাকে না। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সাধারণত শুক্রবারে আমাদের এখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার দর্শনার্থী আসেন, আজকেও তাই ছিল।’

তিনি জানান, দর্শনার্থীদের মূল আকর্ষণও হয়ে ওঠে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি।

কোরবানির ঈদের জন্য রাখা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ মুহূর্তে প্রাণিটি রক্ষা পায়। পরে বুধবার রাতে সেটিকে কসাইখানার বদলে ঢাকা চিড়িয়াখানায় পাঠানো হয়।

বেড়াতে আসা সাইফুল ইসলাম (১০) বলেন, ‘আমি চিড়িয়াখানায় এসেছি শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখতে!’

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের মধ্যেও ছিল একই রকম উৎসাহ। রাসেল, মাহমুদ ও আসিফ নামের তিন বন্ধুকে মহিষটির খাঁচার সামনে সেলফি তুলতে দেখা যায়।

তারা বলেন, ‘আমরা আসল ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে পারিনি, তাই মহিষ ট্রাম্পের সঙ্গেই ছবি তুললাম।’

এ নিয়ে চিড়িয়াখানার পরিচালক রফিকুল বলেন, ‘নামটি ব্যবসায়ী দিয়েছিলেন। আমাদের কাছে এটি কেবল একটি অ্যালবিনো মহিষ। এটিকে বিশেষ আকর্ষণ হিসেবে দেখানোর কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বড় খাঁচায় রাখার কারণে দর্শনার্থীরা সহজেই দেখতে পাচ্ছেন, আর সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।’

ঈদের দিন রাজধানীর বোটানিক্যাল গার্ডেন, দিয়াবাড়ি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ও হাতিরঝিলেও দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে। তবে ছুটির শান্ত আমেজে অধিকাংশ জায়গাতেই ভিড় তুলনামূলক কম ছিল।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে ঈদের দিনও মিরপুর চিড়িয়াখানায় ভিড়

জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

একদিনের কসাই হতে গিয়ে আহত ৩০

আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে চাঁদপুরের ৪০ গ্রামে

কোরবানি পশুর হাটে মহিষের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের

অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

সর্বাধিক পঠিত

১৯ বছর পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

কাল রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

ঝিনাইদহে রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে