অধ্যাদেশ বাতিলের সমালোচনা করাই কাল হলো সেই মাসদার হোসেনের

Post Image

সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচিত মাসদার হোসেন মামলার বাদী মাসদার হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল সম্পর্কে সরকারের কড়া সমালোচনা করেন।

বুধবার রাতে বার কাউন্সিলের সচিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ই এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, ৬ মাস পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

জীবন নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত করার প্রস্তাব প্রসিকিউশনের

রাবিপ্রবিতে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

২০ টাকা চুরির অভিযোগে শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক গ্রেফতার

সর্বাধিক পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই